1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

ভারত ও মিয়ানমার থেকে এক লাখ ৫০ হাজার টন সিদ্ধ ও আতপ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ টন আতপ চাল ও ৫০ হাজার টন সেদ্ধ চাল রয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।

বুধবার (০৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠকে পৃথক দুটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে মিয়ানমারের রাইস ফেডারেশন থেকে এক লাখ টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছি সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তরের জন্য এ আতপ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ৬১৮ কোটি টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি টন চালের দাম পড়বে ৫১৫ ডলার।

২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৩ এর আওতায় ৫০ টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি টন চালের দাম পড়বে ৪৬৭ দশমিক ৭০ ডলার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park