1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারত থেকে এলো আরো ১৬৪০০ টন চাল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভারত থেকে এলো আরো ১৬৪০০ টন চাল

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বাগেরহাট:

উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে দুটি বাণিজ্যিক জাহাজ। এর মধ্যে ভারতের ধামরা বন্দর থেকে ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে আসা পানামার পতাকাবাহী জাহাজ ‘বিএমসি আলফা’ বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করেছে। ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি ফেয়ারওয়ে বয়ায় অবস্থান করছে।

রোববার (২ ফেব্রুয়ারি) মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে জাহাজ দুটি মোংলা বন্দরে নোঙ্গর করে। জাহাজে আসা চালের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে সোমবার থেকে খালাস শুরু হওয়ার কথা রয়েছে।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল বলেন, ভারত থেকে আসা ‘বিএমসি আলফা’ নামের পানামা পতাকাবাহী জাহাজটিতে ৭ হাজার ৭০০ টন এবং থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমভি সি ফরেস্ট’-এ ৮ হাজার ৭০০ টন চাল রয়েছে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, এটি ভারত থেকে আসা উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি করা চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি বিদেশি জাহাজে মোট ১৬ হাজার ৪০০ টন চাল রয়েছে। রোববার ভৌত পরীক্ষার জন্য আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার খালাস প্রক্রিয়া শুরু হবে।

এর আগে, ২০ জানুয়ারি ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে ৫ হাজার ৭০০ টন চাল এসেছিল মোংলা বন্দরে। যেটি এই দরপত্রের প্রথম চালান ছিল।

মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে মোট ৩ লাখ টন চাল। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস করা হবে চট্টগ্রাম বন্দরে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park