1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

ভারতে পেঁয়াজের দাম অনেকটা বেড়েছে। কিছুদিন আগেও যে পেঁয়াজ প্রতি কেজি ৪০–৬০ রুপিতে বিক্রি হয়েছে, পাইকারি বাজারে এখন তার দাম উঠেছে ৭০–৮০ রুপিতে। ফলে ভোক্তাদের অনেকে সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র কিছুদিন আগেই পেঁয়াজের কেজি ৬০–৭০ রুপি ছিল। দিল্লির একজন বিক্রেতা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পাইকারি বাজার থেকেই তাঁদেরকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, ফলে খুচরাতেও দাম বেশি পড়ছে। তিনি বলেন, দাম বাড়ায় খুচরা বাজারে বিক্রি খানিকটা কমেছে, কিন্তু বিকল্প নেই বলে মানুষকে কিনতেও হচ্ছে।

দিল্লির একজন ক্রেতা ফায়জা বলেন, মৌসুমের কারণে এখন পেঁয়াজের দাম যখন কমার কথা, তখন উল্টো দাম বেড়ে চলেছে। এক কেজি পেঁয়াজ তিনি ৭০ রুপিতে কিনেছেন বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘দামের কারণে আমাদের খাদ্যাভ্যাস ব্যাহত হচ্ছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি সবজির দাম কমান, বিশেষ করে সেগুলো, যা আমরা প্রতিদিন ব্যবহার করি।’

তবে শুধু দিল্লি নয়, পেঁয়াজের দাম বাড়ছে আরেক বড় শহর মুম্বাইয়েও। সেখানকার ক্রেতারাও উচ্চ মূল্যের চাপে পড়েছেন।

মুম্বাইয়ের একজন ক্রেতা ড. খান এএনআইকে বলেন, পেঁয়াজ ও রসুন উভয়েরই দাম বেড়েছে। এর ফলে প্রতিটি পরিবারকেই অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। তিনি জানান, তিনি পাঁচ কেজি পেঁয়াজ কিনেছেন, মোট দাম দিতে হয়েছে ৩৬০ রুপি।

মুম্বাইয়ের আরেকজন ক্রেতা আকাশ বলেন, পেঁয়াজের দাম অনেকটা বেড়ে ৭০–৮০ রুপিতে উঠেছে, যা কিছুদিন আগেও কেজিপ্রতি ৪০–৬০ রুপি ছিল। তিনি একে শেয়ারবাজারের সূচকের সঙ্গে তুলনা করে বলেছেন যে এই দামের ওঠা–নামা আছে। তাঁর আশা, পেঁয়াজের দাম শিগগির কমে যাবে।

বিক্রেতারা জানিয়েছেন, পেঁয়াজের দাম বাড়লেও ক্রেতারা তা কিনছেন; কারণ, সাধারণ মানুষের কাছে পেঁয়াজ একটি নিত্যপণ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park