1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারতে থেকে ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো বাংলাদেশ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

ভারতে থেকে ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো বাংলাদেশ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সরকারের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গতকাল দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমায় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে এই মৎস্যজীবীদের গ্রহণ করে।এসময় বাংলাদেশের মালিকানাধীন চারটি ফিশিং বোটও হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথ দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার সবসময়ই প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে।

এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park