1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বড় আকারে বেগুন চাষ: জাফরের সাফল্য - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বড় আকারে বেগুন চাষ: জাফরের সাফল্য

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় পাহাড়ের পাদদেশে নতুন প্রজাতির বারি-১২ বেগুন চাষে সাফল্য দেখিয়েছেন কৃষক মো. আবু জাফর। বেগুনটি দেখতে অনেকটা লম্বা, অনেকেই ভুল করেন লাউ হিসেবে।

কৃষক আবু জাফর জানান, বেগুনটি দেখতে বড় আকারে হলেও, খেতে খুব সুস্বাদু ও মিষ্টি। কিন্তু বাজারে বিক্রি করতে নিলেই ক্রেতারা অনেকটা দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যান। তারা প্রশ্ন করেন, এটি আসলে কী? বারি-১২ প্রজাতির একটি বেগুনের ওজন কমপক্ষে এক থেকে দেড় কেজি।

সরেজমিনে জানা গেছে, ক্ষেতে বেগুন ধরেছে ১০ থেকে ১২ কেজি পর্যন্ত। তাই বেগুনের ভারে মাটিতে নুয়ে পড়ছে গাছগুলো। সঙ্গে সঙ্গে গাছের ওপরের দিক থেকে শুরু করে নিচের দিক পর্যন্ত ডালে ডালে দুলছে বেগুন। বাঁশের কঞ্চির সাহায্যে গাছগুলো দু’পাশ থেকে বেঁধে রাখতে হয়েছে।

বাঁশবাড়িয়া বোয়ালিয়াকূল গ্রামের মৃত মো. আব্দুর রহিমের ছেলে মো. আবু জাফর বলেন, ‘উপজেলা কৃষি অফিস থেকে উচ্চ ফলনশীল বারি-১২ জাতের বেগুন সংগ্রহ করে চাষ করেছি। উপজেলায় এর আগে কেউ এ বেগুন চাষ করেননি। আমিই প্রথমবারের মতো উচ্চ ফলনশীল বেগুন চাষ করেছি।’

তিনি বলেন, ভাদ্র মাসের শুরুতে ৮৫ শতাংশ জমিতে প্রায় ১২ হাজার বেগুন গাছ রোপণ করেছি। ইউটিউব দেখেই বেগুন চাষের ইচ্ছা হয়। সীতাকুণ্ডের মাটিতে হবে কি না, সে নিয়েও সংশয় ছিল। কিন্তু আশঙ্কা মিথ্যা প্রমাণ করে বেগুনের ভালো ফলন হয়েছে। এতে আমার খরচ হবে প্রায় ১ লাখ টাকা। জমির বেগুন বিক্রি করতে পারবো প্রায় ৮-১০ লাখ টাকা। বেগুন হবে ১২ মেট্রিক টনেরও বেশি।’

জাফর আরও বলেন, উপজেলা কৃষি অফিস এবং ব্লকে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল মনসুর নতুন প্রজাতির এ বেগুন চাষে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন। তিনি নিয়মিত খোঁজ-খবরও নিয়েছেন। তবে এখানে পানির খুবই সংকট। পানির অভাবে বেগুন ক্ষেতে সময়মতো সেচ দেওয়া সম্ভব হচ্ছে না।

সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল্লাহ বলেন, উপজেলায় ৫০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির বেগুন চাষ করেছেন। তার মধ্যে এই প্রথম উচ্চ ফলনশীল নতুন প্রজাতির বারি-১২ জাতের বেগুন চাষ করেছেন বাঁশবাড়িয়ার আবু জাফর। তিনি চলতি মৌসুমে ৮৫ শতাংশ জায়গায় এ বেগুন চাষ করেন।

তিনি বলেন, আবু জাফরের মতো অন্যরা নতুন প্রজাতির বেগুন চাষে উদ্বুদ্ধ হবেন। বেগুনের ফলন ভালো হওয়ায় অনেক লাভবান হবেন। এ বেগুন স্বাদে অতুলনীয়। বিচি খুবই কম। এর ভর্তা যেমন সুস্বাদু; তেমনই ভাজাসহ অন্য তরকারিতেও স্বাদ ভালো। এটি দেশীয় জাতের বেগুন হওয়ায় বীজ সংরক্ষণ করা যায়। সীতাকুণ্ডে চাষের জন্য উপযোগী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park