1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিশ্বের সবচেয়ে বড় কোরাল প্রশান্ত মহাসাগরে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিশ্বের সবচেয়ে বড় কোরাল প্রশান্ত মহাসাগরে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপপুঞ্জের কাছে বিশ্বের সবচেয়ে বড় কোরালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

বৃহস্পতিবার ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি জানিয়েছে, কোরালটি ৩২ মিটার লম্বা, ৩৪ মিটার প্রশস্ত।

ধারণা করা হচ্ছে, কোরালটির বয়স প্রায় ৩০০ বছর। এটি প্রধানত বাদামি তবে উজ্জ্বল হলুদ, নীল ও লাল রঙের স্প্ল্যাশ বৈশিষ্ট্যযুক্ত।

এটি এমন একটি কোরাল যার পরিধি ১৮৩ মিটার ও ক্ষুদ্র স্বতন্ত্র প্রাণীর নেটওয়ার্ক দ্বারা গঠিত।

ন্যাশনাল জিওগ্রাফিকের প্রিস্টাইন সিস দলের সদস্যরা এটির সন্ধান পায়। তারা অক্টোবরে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি গবেষণা জাহাজে করে কাজ করা একদল বিজ্ঞানী।

নতুন আবিষ্কৃত কাঠামোটি একটি স্বতন্ত্র কোরাল, যা শত শত বছর ধরে নিরবচ্ছিন্নভাবে বেড়ে উঠেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে উষ্ণতা বেড়েছে। যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোরাল। অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে সাগরের গভীরে এমন কোরালের সন্ধান পাওয়াকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park