1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বরিশাল:

বরিশালের লাহারহাট ফেরিঘাটে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করেছে র‍্যাব। এসময় কচ্ছপ পাচারের অভিযোগে বাসের সুপারভাইজার ও সহকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৮ বরিশাল সদরদপ্তর।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসির বাসে করে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ পাচার করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে মহানগরীর বন্দর থানা এলাকার লাহারহাট ফেরিঘাটে অভিযান চালায় র‍্যাব। এসময় ওই বাসটি তল্লাশি করে চারটি বস্তায় বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের ওজন ১৬০ কেজি।

এসময় কচ্ছপ পাচারের অভিযোগে বাসটির সুপারভাইজার মো. ফয়সাল (২৭) ও সহকারী মো. সজিব শেখকে (২৬) আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, আটক আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা শেষে থানায় পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত কচ্ছপগুলো বরিশাল সদর বন সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park