1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিনালেবু চাষে সুনামগঞ্জে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সারের আমদানি বাড়ানো হবে: কৃষিমন্ত্রী বালতি-ড্রামেই এডিসের বড় উৎস: উচ্চ ঝুঁকিতে ২৯ ওয়ার্ড ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

বিনালেবু চাষে সুনামগঞ্জে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, সুনামগঞ্জ:

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনালেবু ১ এর অঙ্গজ বংশবিস্তার পরিচর্যা ও উৎপাদন কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী জেলার ১২ উপজেলার ১০০ জন কৃষক-কৃষাণীদের বিনালেবু-১ এর চাষাবাদ ও পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ সময় সিলেট সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান ড.এম এইচ বোরহান উদ্দিন ভূঁইয়া ভিডিও প্রামান্যচিত্রের মাধ্যমে বিনালেবু চাষাবাদের নিয়ম ও পরিচর্যা বিষয়ে কৃষক কৃষাণীদের পরামর্শ প্রদান করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ বিনা পিএসও এবং শাখা প্রধান (পরিচালনা ও উন্নয়ন কোষ) ড. মোহাম্মদ আশিকুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এইচ মানিকের পরিচালনায় বক্তব্য দেন ময়মনসিংহ বিনা পিএসও ও বিভাগীয় প্রধান ড.মোহাম্মদ নরুন নবী মজুমদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.শাহাদাৎ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিনালেবু চাষ করে কৃষকরা তাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে। বাজারে লেবুর চাহিদা রয়েছে। খুব কম খরচে লেবুর চাষাবাদ করা যায়।

বাণিজ্যিক ভাবে বাড়ির আশপাশে খালি জায়গায় বিনালেবু-১ সঠিকভাবে চাষ করে লাভবান হওয়া খুবই সহজ।

তারা বলেন, পরিবারের চাহিদা মিটিয়ে এই লেবু বাজারে ১২ মাস বিক্রি করা যাবে। কৃষি অফিস থেকে সঠিক পরামর্শের মাধ্যমে এসব লেবু চাষ করে পরিচর্যা করে নিজেদের ভাগ্য পরিবর্তন করা যাবে। কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বিনা উদ্ভাবিত নতুন জাতের লেবুসহ বিভিন্ন ধরনের নতুন জাত কৃষকদের চাষাবাদে আগ্রহী করে তুলতে হবে।
প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মধ্যে বিনালেবু-১ এর চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park