1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ৯০১০ কোটি টাকার মামলা দুদকের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ৯০১০ কোটি টাকার মামলা দুদকের

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান, কমিশনার মোট ৬ জনের বিরুদ্ধে সরকারের ৯০১০ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে দুদক মামলা করেছে।

আজ দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের পরিচালক ( খুলনা বিভাগীয় কার্যালয়) মো জালাল উদ্দীন আহমেদ। মামলা নম্বর -৪, তারিখ ৩ ডিসেম্বর’২৫। সজেকা ঢাকা -১।

মামলার নথিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ তথা অভিযোগ সংশ্লিষ্ট (১) সুনীল কান্তি বোস, প্রাক্তন চেয়ারম্যান, (২) ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব:), প্রাক্তন ভাইস চেয়ারম্যান, (৩) ড. শাহজাহান মাহমুদ, প্রাক্তন চেয়ারম্যান, (৪) মো: জহুরুল হক, প্রাক্তন কমিশনার/চেয়ারম্যান, (৫) মো: রেজাউল কাদের, প্রাক্তন কমিশনার এবং (৬) মো: আমিনুল হাসান, প্রাক্তন কমিশনারগণ অক্টোবর/২০১৫ খ্রি. হতে জানুয়ারী/২০১৮ খ্রি. পর্যন্ত সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দায়িত্ব পালনকালে আইন মোতাবেক সরকারের অনুমোদন ব্যতীত তথা সংশ্লিষ্ট আইন, গাইডলাইন্স এবং সরকারী আদেশ-নির্দেশ লংঘণপূর্বক সরকারী স্বার্থ/রাজস্বের ক্ষতিসাধন করত: নিজেদেরকে কিংবা অন্যদেরকে (IGW অপারেটর’র মালিকগন) আর্থিকভাবে লাভবান করার অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও তাদের স্বীয় ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে IGW অপারেটর কর্তৃক আন্তর্জাতিক ইনকামিং কল আনয়নের ক্ষেত্রে ১৮/০৯/২০১৪ হতে ৩০/০৯/২০১৫ খ্রি. পর্যন্ত ১ বছরের জন্য অস্থায়ী এবং পরীক্ষামূলকভাবে নির্ধারিত প্রতি কল মিনিট টার্মিনেশন রেট ০.০৩ মার্কিন ডলারের স্থলে ০.০১৫ মার্কিন ডলার, সরকার/বিটিআরসি’র রেভিনিউ শেয়ারিং ৫১.৭৫% এর ছলে ৪০% এবং IGW অপারেটর এর রেভিনিউ শেয়ারিং ১৩.২৫% এর স্থলে ২০% বর্ণিত পরীক্ষামূলক ১ বছর পরবর্তী অক্টোবর/২০১৫ হতে জানুয়ারী/২০১৮ খ্রি. পর্যন্ত মোট ২৮ মাস বেআইনীভাবে বহাল রাখে। ফলে (১) রেভিনিউ শেয়ারিংয়ে কম-বেশী করায় সরকারের আর্থিক ক্ষতিসাধন ৩৮৩,৭৩,৮৩,৪৩৬/- (৩৮৩ কোটি ৭৩ লক্ষ ৮৩ হাজার ৪৩৬) টাকা, (২) কম রেটে কল আনায় সরকারের আর্থিক ক্ষতিসাধন ২৯৪১,৯৯,৩৯,৬৭৪/- (২৯৪১ কোটি ৯৯ লক্ষ ৩৯ হাজার ৬৭৪) টাকা এবং (৩) মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হওয়ায় কিংবা দেশে আনয়নের জন্য সরকার কর্তৃক/নিয়ম মোতাবেক যে কল হার নির্ধারিত ছিল তা বিদেশ হতে দেশে আনয়ন না করায় রাষ্ট্র তথা সরকারের আর্থিক ক্ষতিসাধন ৭২,১০,৯৯,০৬৯ মার্কিন ডলার (৭২ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ০৬৯ মা.ড.), যা বাংলাদেশী মুদ্রায় ৫৬৮৫,০১,২৪,৯৭৫/- (৫৬৮৫ কোটি ০১ লক্ষ ২৪ হাজার ৯৭৫) টাকা। এতে দেখা যায় বিটিআরসি কর্তৃপক্ষের বেআইনী কর্মকান্ডের কারণে বিভিন্নভাবে রাষ্ট্র তথা সরকারের সর্বমোট (৩৮৩,৭৩,৮৩,৪৩৬+২৯৪১,৯৯,৩৯,৬৭৪+৫৬৮৫,০১,২৪,৯৭৫) = ৯০১০,৭৪,৪৮,০৮৫/- (৯০১০ কোটি ৭৪, লক্ষ ৪৮ হাজার ০৮৫) টাকা আর্থিক ক্ষতিসাধন করায় তাদের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/৪১৮ ধারা, ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park