1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিএলআরআইয়ের কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবেদন প্রকাশের দাবি - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

বিএলআরআইয়ের কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবেদন প্রকাশের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭২ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

বিএলআরআইয়ের সাবেক মহাপরিচালক ড. এস. এম. জাহাঙ্গীর হোসেন ও সাবেক পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানাকে ঘিরে নিয়োগ, প্রকল্প ও প্রশাসনিক অনিয়মের বিভিন্ন অভিযোগেরও তদন্ত দাবি করেন তিনি। নাসরিন সুলতানার সাময়িক বরখাস্ত ও পরবর্তী পুনর্বহাল নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে উল্লেখ করে এর প্রকৃত কারণ ও প্রক্রিয়া তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বুধবার বিকেল ৪টায় বিএলআরআইয়ের প্রধান ফটকের সামনে জাতীয় কৃষক শক্তির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অর্থের অপব্যবহারের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কৃষক শক্তি।

এছাড়াও মানববন্ধনে ড. মুহাম্মদ আবদুস সামাদের দায়িত্ব ও বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়েও ওঠা অভিযোগের তদন্ত দাবি করা হয়। বক্তারা বলেন, গত কয়েক বছরে প্রাণিস্বাস্থ্য গবেষণা খাতে দেশি-বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্প, উন্নয়ন প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় ক্রয় করা রাসায়নিক, যন্ত্রপাতি ও ল্যাবরেটরি সামগ্রীর হিসাব এবং ইনভেন্টরি যাচাই করা প্রয়োজন।

মানববন্ধনে জাতীয় কৃষক শক্তির সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম বলেন, বিএলআরআইয়ের উৎপাদিত বিশেষ হ্যাচিং ডিম প্রান্তিক খামারিদের অনলাইন আবেদনের ক্রমানুসারে দেওয়ার কথা থাকলেও পছন্দের ব্যক্তিদের একাধিকবার ডিম দেওয়ার অভিযোগ উঠেছে।

মেহেদী হাসান মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় কৃষক শক্তির সংগঠক আলম হাসান, ঢাকা জেলা উত্তর এনসিপির যুগ্ম আহ্বায়ক জুলকারনাইন এবং জাতীয় যুব শক্তি ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক মহিউদ্দিন শুভ।

গোলাম মর্তুজা সেলিম বিএলআরআইয়ের বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে গবেষণার জন্য আনা মোরগ চুরি, উট পাখি খেয়ে ফেলা, ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন গবেষণা প্রকল্প, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালনা এবং প্রকল্পের অর্জন ও ব্যয়ের বিষয়েও তদন্তের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রকল্পের নথি, অর্থ ব্যয়ের হিসাব ও অর্জনের তথ্য প্রকাশের আহ্বান জানান।

গোলাম মর্তুজা সেলিম বলেন, “সরকারের গঠিত তদন্ত কমিটিকে আমরা ১৫ দিনের সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার ও দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park