1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাজারে সরবরাহ কমায় বেড়েছে ইলিশের দাম - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

বাজারে সরবরাহ কমায় বেড়েছে ইলিশের দাম

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি মাদারীপুর:

নিষেধাজ্ঞা শেষে জেলেদের অবাধে ইলিশ ধরা শুরু হলেও আশানুরূপ নয় ইলিশের পরিমান। হাট ও বাজারগুলোতে ইলিশের সরবরাহ কমেছে ইলিশের সরবরাহ।ফলে বেড়েছে দামও। ২/৩ দিনের ব্যবধানে আকার ভেদে মাছের দাম কেজিতে বেড়েছে ২ থেকে আড়াইশ টাকা।

এছাড়া আকারে বড় মাছ বাজারে নেই বললেই চলে। অন্যদিকে নিষিদ্ধ মৌসুমে অসাধু জেলেদের ধরা কিছু মাছ এখনো বাজারে বিক্রি হচ্ছে। ওগুলোর দাম তুলনামূলক একটু কম।

শনিবার (১০ নভেম্বর) শিবচরের বিভিন্ন মাছ বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।

জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুম ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন নিষিদ্ধ ছিল ইলিশ ধরা। এর ৩ নভেম্বর রাত ১২টার পর থেকে শিবচরের পদ্মা-আড়িয়ল খাঁ নদীতে অবাধে ইলিশ ধরতে নামে জেলেরা। তবে প্রজনন মৌসুম শেষ হলেও নদীতে তেমন ধরা পড়ছে না ইলিশ। ফলে শিবচরের বাজারগুলোতে পদ্মার ইলিশের সরবরাহ অনেকটাই কম। এতে করে দাম এখন আকাশচুম্বী। আর দাম শুনে ক্রেতারাও ইলিশ সহসা কিনছেন না।

এদিকে ১ কেজি পরিমাণ ইলিশ বাজারে এখন নেই। মাঝেমধ্যে এলেও দাম অনেক বেশি। বর্তমানে আকারে ছোট ইলিশ দেখা যাচ্ছে বাজারে। তবে দাম কেজিতে বেড়েছে ২ থেকে আড়াইশত টাকা। এসব মাছ আকার ভেদে ১২/১৩শ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত কয়েকদিন আগে যে ইলিশ ৭শ টাকা কেজি বিক্রি হয়েছে, এখন এক হাজার টাকা বিক্রি হচ্ছে।

পদ্মাপাড়ের একাধিক জেলেরা জানান, ইদানীং জালে মাছ কম ধরা পড়ছে। তাছাড়া বড় মাছ পাওয়া যাচ্ছে না। পদ্মায় পানি কমতে শুরু করেছে। এজন্য ইলিশ কম এখানে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, এ বছর নিষিদ্ধ মৌসুমে অবাধে ইলিশ ধরেছে এক শ্রেণির জেলেরা। প্রচুর মাছ তখন ধরা পড়েছে। ওই মাছ মজুদ করে এখন বিক্রি করছে!

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মৌসুম শেষ হওয়ার পর মাছ কম ধরা পড়ার কথা নয়। এখানে সরবরাহ কমিয়ে দিয়ে দাম বাড়ানোর একটা কৌশল হতে পারে ব্যবসায়ীদের।

বিক্রেতাদের সাথে আলাপ করলে তারা জানান, বাজারে মাছ কম আসছে। আমরা পাইকারি বাজারেই মাছ কম পাচ্ছি। তারা বলে, নদীতে পানি কমতে থাকায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। কারণেই দাম বেড়েছে। আর দাম বাড়ায় বিক্রিও কমেছে। দাম শুনেই ক্রেতারা চলে যায়!

মো. লিটন নামে শিবচর বাজারের এক মাছ বিক্রেতা বলেন,৭শ টাকা ইলিশ বিক্রি করতে হচ্ছে ১ হাজার টাকায়। এজন্য বিক্রি কমেছে। বড় ইলিশ বাজারে নেই। এদিকে বাজারে ইলিশ মাছ থাকায় দেশীয় অন্যান্য মাছের দাম কিছুটা কমেছে বলে বিক্রেতারা জানান। পাঙাশ, তেলাপিয়া, চাষের রুইসহ অন্যান্য মাছের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে।

ক্রেতারা জানান, ইলিশের দাম বেশি। অনেক দোকানে আগে ধরা মাছ এখনো বিক্রি করছে। দাম বেশি থাকায় কেনা হচ্ছে না। অন্যান্য মাছের দাম একটু কম।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, এখন নদীতে মাছ কম থাকার কথা পুরোপুরি সঠিক নয়। উপকূলীয় এলাকায় মাছ ধরা পড়ছে অনেক।

শিবচরের পদ্মায় ক্ষেত্র বিশেষ কম ধরা পড়তে পারে। তবে এটা সামগ্রিক চিত্র নয়। দাম বাড়াতে সরবরাহ কমিয়ে দেওয়া এক কৌশল হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park