1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাকৃবিতে লিও ক্লাবের সংবাদবিষয়ক কর্মশালা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাকৃবিতে লিও ক্লাবের সংবাদবিষয়ক কর্মশালা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাকৃবির লিও ক্লাবের উদ্যোগে সংগঠনটির ৩০ জন সদস্য এতে অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ফ্যাকাল্টির ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. বাহানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাকৃবি প্রেস ক্লাবের চিফ অ্যাডভাইজার প্রফেসর মো. শহীদুজ্জামান এবং বাকৃবি লিও ক্লাবের উপদেষ্টা ও কর্মশালার গেস্ট অব অনার লায়ন প্রফেসর কেএইচএম নাজমুল হোসাইন নাজির।

কর্মশালায় সংবাদ ও সাংবাদিকতার নানা বিষয় লিও সদস্যদের সামনে তুলে ধরেন সময় টেলিভিশনের সিনিয়র সাব এডিটর আবু তাহের টোটন।

সাংবাদিকতার নানা বিষয়ে খোলামেলা আলোচনার পাশাপাশি ছিলো প্রশ্নোত্তর এবং প্রতিবেদন লেখার বিষয়ে গ্রুপ ওয়ার্ক। পরে আবু তাহের টোটনের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন কর্মশালার গেস্ট অব অনার প্রফেসর নাজমুল হোসাইন নাজির।

বাকৃবি লিও ক্লাবের সেক্রেটারি সুজাউদ্দৌলা সৈকত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। সভাপতি আবু সাইদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park