কৃষি সংবাদ প্রতিবেদক:
বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চট্টগ্রাম -এ স্বজনপ্রীতি, নাবিকদের হয়রানি, নাবিক সিলেকশনে অনিয়ম, নানাবিধ অনিয়ম ও বৈষম্য সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে বৃহস্পতিবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানের প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।ী
দুদক জানায়, অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগকারীদের সাথে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। অতঃপর অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় বেশ কিছু অভিযোগের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।
অভিযানকালে অভিযোগের বিষয়ে যাবতীয় রেকর্ডপত্রাদি সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম, যা পর্যালোচনান্তে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।