1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ গঠন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ গঠন

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭২ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে জিয়া পরিষদ গঠন করা হয়েছে।

কৃষি ব্যাংক সিবিএ’র সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ পরিষদ গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক উপমহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, সমন্বয়ক উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজের অধ্যক্ষ (মহাব্যবস্থাপকের দায়িত্বে) এ.এইচ.এম. মাহবুবুল বাসেত ভূঞা, ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জিয়া পরিষদ, বিডিবিএলের সভাপতি মো. আবুল বাশার, অফিসার্স কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও সাবেক জিএম হেফজুর রহমান, জিয়া পরিষদ কৃষি ব্যাংক ইউনিটের সভাপতি ও সাবেক জিএম হাফেজ আব্দুল ওদুদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জিয়া পরিবারের শিক্ষক সাবেক সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন ও সংগ্রহ ও প্রকাশনা সম্পাদক মো. ইদ্রিস আলী।

উপমহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেনকে প্রধান উপদেষ্টা করে ২৭ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং সহকারী মহাব্যবস্থাপক মো. জাহেদকে সভাপতি ও কোষাধ্যক্ষ মো. মিরাজ হোসনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটি ঘোষণা করা হয়।

জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন এই ঘোষণা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park