1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ হাজার কৃষক পেলেন সার-বীজসহ আর্থিক সহায়তা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ হাজার কৃষক পেলেন সার-বীজসহ আর্থিক সহায়তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ফেনী:

বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ হাজার কৃষক পেলেন সার-বীজ-আর্থিক সহায়তা
ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ৭ হাজার ৭৫৮ জন কৃষককে বিনামূল্যে সার-বীজ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় এক অনুষ্ঠানের আয়োজন করে তাদের এসব সহায়তা দেওয়া হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একরাম উদ্দিন।

বক্তব্যে উপ-পরিচালক একরাম উদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ফেনী সদর ও দাগনভূঞায় প্রণোদনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় কৃষকদের সার-বীজ ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে।

তিনি বলেন, এবার ২৩ হাজার কৃষককে শীতকালীন সবজি ও বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা প্রণোদনা, ৪৩ হাজার কৃষককে আট ধরনের হাইব্রিড সবজির বীজ, ২০ কেজি সার ও ১ হাজার টাকা আর্থিক প্রণোদনা দেওয়া হবে। রবি ফসলের আওতায় ১২ হাজার কৃষক সার-বীজ, ৬০ হাজার কৃষক বোরোতে সার-বীজ, বোরোতে ২০ হাজার কৃষক হাইব্রিড বীজ ও সার পাবেন। সবমিলিয়ে প্রায় ১ লাখ ৫৮ হাজার কৃষক পর্যায়ক্রমে এ সহায়তা পাবেন।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কৃষি বিভাগ সবসময় মাঠপর্যায়ে কৃষকদের পাশে আছে। প্রণোদনার উপকরণ যথাযথভাবে ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনছুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park