1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযান: ৯৯ কোটি টাকা মূল্যের মাছ ও জাল জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযান: ৯৯ কোটি টাকা মূল্যের মাছ ও জাল জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞার সময় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের অবৈধ মাছ ও জাল জব্দ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এদিকে মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা বুধবার মধ্যরাতে শেষ হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার।

সাগর মোহনা ও উপকূলে ছোট নৌকা ও ট্রলারে যেসব সাধারণ জেলে মাছ শিকার করেন, তাঁরা অধিকাংশই নিষেধাজ্ঞা মেনে মাছ ধরায় বিরত ছিলেন।

দীর্ঘদিন বিরত থাকার পর আজ থেকে আবারো সাগরে মাছ ধরতে নামছেন জেলেরা। এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। কলগুলোতে বরফ তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park