1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্রজাতির ‘প্যারট ফিস’ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্রজাতির ‘প্যারট ফিস’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, পটুয়াখালী:

পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির চারটি প্যারট ফিশ (Parrotfish)।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

স্থানীয়ভাবে এই মাছকে ‘টিয়া মাছ’ বলা হয়।
জানা গেছে, মাছগুলো ধরা পড়ে বুধবার রাতে পায়রা বন্দরের শেষ বয়ার অদূরে সাগরে। চট্টগ্রামের বাঁশখালি থেকে ‘আল্লাহর দোয়া-৪’ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জন জেলে নিয়ে সাগরে যান আবু সালেক (৪০) নামে এক জেলে। মাছ ধরার সময় তার জালেই ধরা পড়ে চারটি প্যারট ফিশ। মাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি।

বৃহস্পতিবার দুপুরে মাছগুলো আলীপুর মৎস্য আড়তে আনা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই এই মাছ এর আগে কখনও দেখেননি বলে জানান। পরে বড় পোয়া মাছের সঙ্গে নিলামে প্রতিকেজি ৫০০ টাকা দরে মাছগুলো কিনে নেন আব্দুল্লাহ নামের এক পাইকারি মাছ ব্যবসায়ী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, স্থানীয়ভাবে এই মাছগুলোকে ‘টিয়া মাছ’ বলা হলেও বৈজ্ঞানিকভাবে এর নাম Scarus zufar। মাছটি বাংলাদেশে সচরাচর দেখা যায় না। মূলত ভারত মহাসাগর উপকূলীয় অঞ্চল, বিশেষ করে ওমান উপকূল ও দক্ষিণ উপকূলীয় জলসীমায় এসব মাছের দেখা মেলে। ১৯৯৫ সালে এ প্রজাতির মাছ প্রথমবারের মতো বৈজ্ঞানিকভাবে শনাক্ত হয়।

তিনি আরও বলেন, টিয়া মাছ সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত প্রবাল প্রাচুর্যপূর্ণ অঞ্চলে এদের দেখা যায় এবং খাদ্যচক্রে এদের গুরুত্ব রয়েছে।

বিরল এই মাছ বঙ্গোপসাগরের জলজ বৈচিত্র্যের প্রমাণ দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park