1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফুডি ও ডোমিনোজের পিৎজার একত্রে যাত্রা শুরু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ফুডি ও ডোমিনোজের পিৎজার একত্রে যাত্রা শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশের জনপ্রিয় ফুডি অ্যাপ এবার ডোমিনোজ সাথে নতুন এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে দেশের গ্রাহকদের জন্য পিৎজা ডেলিভারি হবে আরও সহজ এবং সুবিধাজনক।
বৃহস্পতিবার মহাখালির প্যারাগন হাউজে ফুডি এবং ডোমিনোজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ফুডি’র পক্ষে এবং ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মোঃ শাহনেওয়াজ মান্নান, চিফ অপারেটিং অফিসার, মাশরুর হাসান মিম, চিফ মার্কেটিং অফিসার, সৈয়দ সাজিবুর রহমান, ডেপুটি ম্যানজোর, নওয়াজিশ আলম, সিনিয়র এক্সিকিউটিভ, ডোমিনোজের পক্ষ থেকে উপস্থতি ছিলেন- আহমেদ শোয়েব ইকবাল, চিফ অপারেটিং অফিসার, আবু ওবায়দা ইমন, কান্ট্রি হেড অফ মার্কেটিং, তানজিনা অল্টার, হেড অফ মার্কেটিং, মোহাম্মদ হোসেন বাবু, অ্যাসস্ট্যিান্ট ম্যানেজার, ই-কমার্স ও ব্র্যান্ড পার্টনারশিপ

মোঃ কামরুল ইসলাম জানান,এই পার্টনারশীপের মাধ্যমে ফুডি এখন ডোমিনোজের পিৎজা তাদের অ্যাপে ডেলিভারি করতে পারবে। এই সফল পার্টনারশীপের জন্য ফুডি ব্যবহারকারীরা আজ ১৬ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারি র্পযন্ত ডোমিনোজের পিৎজার সকল অর্ডারের উপর পেয়ে যাবেন ৪০% ছাড়, যা ২০০ টাকা র্পযন্ত।

জুবিল্যান্ট ফুডওয়ার্কসের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, এই পার্টনারশীপ আমাদের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য হল গ্রাহকদের অসাধারণ পিৎজা অভিজ্ঞতা প্রদান করা, এবং ফুডির সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে আমরা এখন সহজেই আমাদের লক্ষ্য পূরণে সক্ষম হব।

ফুডির চিফ অপারেটিং অফিসার মোঃ শাহনেওয়াজ মান্নান বলেন, আমরা ডোমিনোজ এর সঙ্গে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই পার্টনারশীপ বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।

এই সাইনিং অনুষ্ঠানটি বাংলাদেশের খাবার ডেলিভারি ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park