1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পূজার ছুটিতে মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পূজার ছুটিতে মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজার ছুটিতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই চিড়িয়াখানার ফটকে বাড়তে থাকে তাদের সমাগম। দুপুর সাড়ে ১২টার দিকে টিকিট কাউন্টারের সামনে দেখা যায় দীর্ঘ সারি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পূজার সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে টানা চার দিন স্কুল-কলেজ ও অফিস বন্ধ থাকায় অন্যান্য বৃহস্পতিবারের তুলনায় আজ দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। বৈরি আবহাওয়ার মধ্যেও রাজধানী ছাড়িয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো আশপাশের জেলা থেকে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন বিভিন্ন প্রাণীদের কাছ থেকে দেখতে।

ফটকের বাইরে কথা হয় গাজীপুরের শ্রীপুর থেকে আসা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তামজিদ ও তার মা মিতালী বেগমের সঙ্গে। তামজিদ জানায়, এই প্রথম সে চিড়িয়াখানায় ঘুরতে এসেছে। তাদের স্কুল থেকে প্রায় ৫০ শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার বিজয়া দশমী বা দুর্গাপূজার শেষ দিন হওয়ায় অনেক সনাতন ধর্মাবলম্বী পরিবারও নানা ধর্মীয় কার্যক্রমে অংশ নেওয়ার আগে ঘুরে গেছে চিড়িয়াখানা।

ভেতরে গিয়ে বিভিন্ন জায়গায় দর্শনার্থীদের গাছের ছায়া কিংবা বিশ্রাম ছাউনিতে বসে বিশ্রাম নিতে দেখা গেছে। বৃষ্টির মধ্যেও বাঘ, সিংহ, হরিণ, বানর, জিরাফসহ নানা প্রাণীর খাঁচার সামনে ছিল উপচে পড়া ভিড়। অভিভাবকেরা সন্তানদের নানা প্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, কেউ ছবি তুলছিলেন বা ভিডিও করছিলেন, আবার কেউ পরিবারসহ দুপুরের খাবার খাচ্ছিলেন।

পুরান ঢাকার ওয়ারী থেকে আসেন চাকরিজীবী মাজেদুল হাসান ও তার পাঁচ বছরের মেয়ে আফরোজা। তিনি বলেন, ‘একে তো বৃষ্টি, তার ওপর বসার জায়গা খুঁজতে অনেক সময় চলে গেল। তবু মেয়ে বাঘ, হরিণ, জিরাফ, ইমু পাখি দেখে খুব খুশি হয়েছে।’ তবে তিনি আক্ষেপ করে বলেন, ‘সাপের খাঁচার দিকটায় যেতে পারিনি।’

চিড়িয়াখানার ক্যানটিনেও ছিল দর্শনার্থীদের ভিড়। তবে তাদের অভিযোগ, খাবারের দাম তুলনামূলক বেশি। সুলভ মূল্যে খাবার সরবরাহের দাবি জানিয়েছেন তারা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পূজার ছুটিতে দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park