1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

পরিবেশবান্ধব পাটজাত পণ্য বিশেষ করে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে পরিবেশবান্ধব পাটের ব্যাগের ব্যাপক প্রচলন ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এর বিকাশে নীতিগত সহায়তার বিষয়ে আলোচনা হয়। এসময় পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজেএমএসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধি সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ওয়ার্কিং গ্রুপ দেশে বাস্তব অবস্থা পর্যালোচনা করে কোন কোন পণ্য ও দ্রব্যে পর্যায়ক্রমে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা যায় সেবিষয়ে সরকারের নিকট মতামত উপস্থাপন করবে।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, পাটের ব্যাগের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমরা প্লাস্টিক দূষণ কমিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়তে পারি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব পাটজাত পণ্য বিশেষ করে পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পাট মন্ত্রণালয়। একাজে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীসহ বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ)-এর সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park