1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পাচারকালে কৃষকের বরাদ্দের সার জব্দ, ডিলারকে জরিমানা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

পাচারকালে কৃষকের বরাদ্দের সার জব্দ, ডিলারকে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ফরিদপুর:

ফরিদপুরের আলফাডাঙ্গায় অন্যত্র পাচারকালে কৃষকের বরাদ্দের ১০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় রাজীব কুমার কুন্ডু নামের এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বারাশিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত রাজীব কুমার আলফাডাঙ্গা পৌর সদর বাজারে অবস্থিত মেসার্স রাজীব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং সার ডিলার।

জানা গেছে, রাজীব কুমার কুন্ডু দীর্ঘদিন ধরে কৃষকের জন্য সরকারের বরাদ্দের সারের কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধভাবে অন্যত্র বিক্রি করে আসছিলেন। এছাড়া নামে-বেনামে কৃষকের কাছে প্রতি কেজি ২১ টাকার জায়গায় ৩০ টাকা দরে বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোমবার বিকেলে পাচারের উদ্দেশে ১০ বস্তা ডিএপি সার ভ্যানে বোঝাই করে বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের একটি দোকানে নেওয়ার চেষ্টা করেন। বারাশিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে সারভর্তি ভ্যানটি আটক করেন স্থানীয়রা। পরে কৃষি কর্মকর্তার সহযোগিতায় সারসহ ভ্যানটি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, আলফাডাঙ্গায় যোগদানের পর থেকেই সার পাচার হচ্ছে—এমন অভিযোগ পাই, কিন্তু জড়িত কাউকে হাতেনাতে ধরতে পারিনি। আমার হাতে জেল-জরিমানার ক্ষমতা থাকলে অসাধু সব ডিলারকেই আইনের আওতায় আনা সম্ভব হতো।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, সার পাচারের অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স রাজীব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজীব কুমার কুন্ডুকে কৃষি বিপণন আইন মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে। সারের দাম বেশি নেওয়ার অপরাধে গত বছরও ডিলার রাজীবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park