1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পাকিস্তানকে কৃষি খাতে প্রনোদনা তুলে নিতে বললো আইএমএফ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পাকিস্তানকে কৃষি খাতে প্রনোদনা তুলে নিতে বললো আইএমএফ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান সরকারকে কৃষি খাতে প্রদত্ত কর ছাড় এবং অন্যান্য প্রণোদনা দ্রুত তুলে নিতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দাতা সংস্থাটির মতে, এই দুই খাত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত করে আসছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে আইএমএফ বলেছে, কৃষি খাত কেবল পাকিস্তানের জাতীয় রাজস্বে যথাযথ অবদান রাখতে ব্যর্থই নয়, বরং এই খাত সরকারি তহবিলের একটি বড় অংশ গ্রহণ করছে, যা অকার্যকর এবং প্রতিযোগিতাহীন অবস্থায় রয়েছে।

আইএমএফের ৭০০ কোটি মার্কিন ডলার এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) চুক্তির অংশ হিসেবে পাকিস্তানকে দেশটির ৭৫ বছরের পুরোনো অর্থনৈতিক নীতি থেকে বেরিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে পড়েছে। এটি দেশটির জীবনমান কমিয়েছে এবং ৪০ দশমিক ৫ শতাংশেরও বেশি মানুষকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিয়েছে।

পাকিস্তানের রপ্তানি ক্ষেত্রে বৈচিত্র্য না আসার জন্য দেশটির কৃষি খাতকে দায়ী করা হয়েছে। দক্ষিণ এশীয় দেশটির অর্থনীতি প্রযুক্তিগত দিক থেকে উন্নত হতে পারেনি।
এ অবস্থায় আইএমএফ পাকিস্তান সরকারের ন্যাশনাল ট্যারিফ পলিসি (২০২৫-২৯)-এর অধীনে বাণিজ্য নীতিগুলো সরল করার সুপারিশ করেছে এবং অকার্যকর খাতগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য শুল্ক ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে।

এছাড়া, প্রতিবেদনে ভর্তুকি এবং স্থানীয় সামগ্রীর প্রয়োজনীয়তার মতো নীতি পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আইএমএফ জানিয়েছে, পাকিস্তানের কৃষি খাতও সরকারের বড় মাপের হস্তক্ষেপের কারণে পিছিয়ে রয়েছে। কৃষি খাতে শ্রমের উৎপাদনশীলতা অনেক কম এবং এর সঙ্গে অন্যান্য দেশের তুলনায় পরিবর্তনের হারও খুব কম।

অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পাকিস্তানের প্রতিযোগিতামূলক খাতগুলোকে আরও বিকশিত করার সুপারিশ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি।
সূত্র: ডন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park