1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পরিবেশ পদক পেল বিজেআরআই - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পরিবেশ পদক পেল বিজেআরআই

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ পেয়েছে। গত রবিবার (৭ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করে।

পুরস্কার প্রাপ্তির পর বিজেআরআই-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার কৃষি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি ইনস্টিটিউটের সব পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান এবং এ অর্জনকে বিজেআরআই পরিবারের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

‘জাতীয় পরিবেশ পদক নীতিমালা ২০১২ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী প্রাতিষ্ঠানিক পর্যায়ে ‘পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন’ শ্রেণিতে বিজেআরআই এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়।

নীতিমালা অনুযায়ী, এই পদকের আওতায় বিজেআরআইকে ২২ ক্যারেট মানের দুই তোলা স্বর্ণের বাজার মূল্য, ৫০ হাজার টাকার চেক, একটি সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, গবেষণা কার্যক্রম এবং পরিবেশ বিষয়ক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতি বছর সরকার এই জাতীয় পরিবেশ পদক দিয়ে থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park