1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংকে বিক্ষোভ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংকে বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

পদোন্নতির দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের কর্মকর্তারা। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বলাকা ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্যবিরোধী অফিসার’স ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমরা ৫ থেকে ৮ বছর হলেও পদোন্নতি পাচ্ছি না। নীতিমালা অনুযায়ী তিন বছরের পর থেকে পদোন্নতি পাওয়ার কথা। তবুও আমরা পদোন্নতি পাচ্ছি না। আমাদের জুনিয়ররাও অনেকে পদোন্নতি পাচ্ছে না। সিনিয়র অফিসাররা সব সুবিধা নিলেও আমাদের গলায় মুলা ঝোলাচ্ছে।

তিনি বলেন, প্রায় সাড়ে তিন হাজার এমন পদোন্নতি বঞ্চিত। গত বছর ১২৫ জনকে পদোন্নতি দিয়েছে। এভাবে কচ্ছপ গতিতে পদোন্নতি দিতে গেলে আগামী ২০ বছরেও আমরা পদোন্নতি পাব না।

এসময় তারা ‘এক দফা এক দাবি – পদোন্নতি পদোন্নতি’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

জানা যায়, ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা তিন বছর পর নিয়মিত প্রমোশনের ডাকসহ পদোন্নতি পাচ্ছেন। কিন্তু বৈষম্যের শিকার হচ্ছেন ১০ম গ্রেডের কর্মকর্তা। অথচ ব্যাংকটিতে কর্মরত জনবলের অর্ধেকের বেশি ১০ম গ্রেডের কর্মকর্তা। যাদের আড়াই হাজারের অধিক কর্মকর্তার পাঁচ বছরের ঊর্ধ্বে একই পদে চাকরিকাল পূর্ণ হয়েছে এবং সাড়ে তিন হাজারের অধিক কর্মকর্তার তিন বছরের অধিক চাকরিকাল পূর্ণ হয়েছে।

আরও জানা যায়, শাখা পর্যায়ের প্রায় ৮০ শতাংশ কর্মকর্তা ১০ম গ্রেডের হওয়ায় এ গ্রেডের কর্মকর্তাদের মাধ্যমেই ব্যাংকটির ঋণ আদায়-বিতরণ, সাধারণ ব্যাংকিং সেবা, কৃষি খাতে সরকারি অর্থায়ন বাস্তবায়নসহ সিংহভাগ কাজ সম্পাদিত হয়। কিন্তু তারাই বছরের পর বছর উপেক্ষিত থেকে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরে পদোন্নতি না পেয়ে একই গ্রেডে থাকায় কর্মকর্তাদের মাঝে ব্যাপক হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এমনকি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park