1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পঞ্চগড়ে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত নারীরা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পঞ্চগড়ে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত নারীরা

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি পঞ্চগড় :

জেলায় এবার শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির চাষ। সবজি চাষীরা শীতকালীন শাক সবজির পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন মাঠে। ভালো দাম পাবার আশায় কৃষকেরা শীতকালীন সবজি লাউ,ফুলকপি, মুলা, পাতাকপি,শিম, ধুনিয়াপাতা, বেগুন, সবুজ শাক চাষে ব্যস্ত সময় পার করছেন। অনেক কৃষক আগাম সবজি চাষ করায় ইতিমধ্যে বেগুন,মুলা, ধুনিয়াপাতা,শিম স্বল্প পরিমানে বাজারজাত করতে শুরু করেছেন। ভালো দামও পাচ্ছেন।

জেলার সবুজপাড়া গ্রামের কৃষক জাকির জানান, তিনি এক বিঘা জমিতে বেগুন ও এক বিঘা জমিতে আগাম মুলা চাষ করেছেন। বিক্রি শুরু করেছেন গত সপ্তাহ থেকে। প্রতি মণ বেগুন পাইকারি বিক্রি করছেন ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা দরে। মুলা প্রতি মণ পাইকারী বিক্রি করছেন ১৪শ টাকা দরে। কৃষক জাকির এর মধ্যে ৬০ হাজার টাকার বেগুন ও ৪০ হাজার টাকার মুলা বিক্রি করেছেন। কৃষক জাকির আরও প্রায় ৪০ হাজার টাকার বেগুন ও ৩০ হাজার টাকার মুলা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন। সবজির দাম বেশি পাওযায় কৃষক খুশি। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এ জেলায় ২ হাজার ৮শ হেক্টর জমিতে শীতকালীন শকিসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন জানান, কৃষি বিভাগ কীটনাশক ছাড়াই আলোর ফাঁদ পেতে বেগুন,শিম ,লাউ চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করা হচ্ছে। এ পদ্ধতি এখন অনেকাংশে কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে। খাদ্যের গুনগত মান রক্ষায় এবং স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে আলোর ফাঁদ পেতে কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদনে উৎসাহ প্রদান করা হচ্ছে। এ পদ্ধতিতে এবার ৫শ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষ জেলায় কৃষকদের মধ্যে করানো হয়েছে, মর্মে উপ-পরিচালক জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park