1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন,প্যারামাউন্টকে দেড় লাখ টাকা জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন,প্যারামাউন্টকে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অনিয়মের অভিযোগে প্যারামাউন্ট ফুড প্রোডাক্টস লিমিটেডকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে চৌধুরীনগর এলাকার কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও সংরক্ষণ; যথাযথ নিবন্ধন ছাড়াই উৎপাদন; অননুমোদিত ফ্লেভার ব্যবহারসহ একাধিক অসঙ্গতি ধরা পড়ে।

এ কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন– নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী, সহায়ক কর্মচারীবৃন্দ এবং সিএমপির একটি চৌকস টিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park