1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নিবন্ধিত মৎস্যজীবিদের মধ্যে ছাগল বিতরণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নিবন্ধিত মৎস্যজীবিদের মধ্যে ছাগল বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাঙ্গামাটি:

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে ৫৫ জন নিবন্ধিত মৎস্যজীবীর মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুর একটায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক প্রণতি রঞ্জন খীসা, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একেএম ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, মৎস্য অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লেলিন দে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে ৫৫ জন নিবন্ধিত মৎস্যজীবীর মধ্যে জনপ্রতি ৪ টি করে মোট ২২০ টি ছাগল বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park