1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নাটোর সুগার মিলে আখ মাড়াই শুরু, ৫১৩০ টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বালতি-ড্রামেই এডিসের বড় উৎস: ডিএসসিসির জরিপ ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

নাটোর সুগার মিলে আখ মাড়াই শুরু, ৫১৩০ টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নাটোর:

নাটোর সুগার মিলস লিমিটেডের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ডঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে এই মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উপ-সচিব ও পরিচালক আবুল কালাম আজাদ।

চলতি মাড়াই মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ।

অপরদিকে গত বছর চিনিকলটি ৬৯ হাজার ৮৪৪ টন আঁখ মাড়াই করে তিন হাজার ২১৪ টন চিনি উৎপাদন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার জাহান সাথী, বাংলাদেশ আখ চাষি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন প্রামাণিক প্রমুখ।

আলোচনা সভায় উপ-সচিব আবুল কালাম আজাদ বলেন, অধিক আখ ও চিনি উৎপাদনের মাধ্যমে নাটোর সুগার মিলকে লোকসানি প্রতিষ্ঠান থেকে লাভজনক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কাজে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park