1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নাটোরে ধান সংগ্রহের উৎসবে বিএনপি প্রার্থী পুতুল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নাটোরে ধান সংগ্রহের উৎসবে বিএনপি প্রার্থী পুতুল

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, নাটোর:

জেলার বাগাতিপাড়ায় জনসাধারণের ধান সংগ্রহ করে দেওয়ার উৎসবে অংশগ্রহণ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

আজ শনিবার উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ফাগুয়াড়দিয়াড় সদর এবং স্বরুপপুর এলাকায় আবাদী জমি থেকে বিনামূল্যে ধান কাটা ও মাড়াই কার্যক্রমের আয়োজন করা হয়। উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ আয়োজন করেন।

এ সময় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতীকে ভোট চাই। এই প্রতীক জয়যুক্ত হলে দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মোতালেব হোসেন পান্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন প্রমুখ।

বাগাতিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন জানান, ফাগুয়াড়দিয়ার এবং স্বরুপপুর এলাকায় ধান কাটা শ্রমিকের সংকট মোকাবেলায় ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে ১৫ বিঘা জমির ধান বিনামূল্যে কেটে মাড়াই করে দেওয়া হচ্ছে।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পরে ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের মধ্যপাড়া, পশ্চিমপাড়া, নওপাড়া, কামারপাড়া, শান্তিরমোড়, সাইলকোনা, মাধববাড়িয়াসহ ১৫টি স্থানে পথসভায় যোগদান দেন ও জনসংযোগ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park