1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নকল কোমল পানীয় কারখানাকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নকল কোমল পানীয় কারখানাকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, পাবনা:

দেশের জনপ্রিয় সফট ড্রিংক স্পিডের আদলে পাবনায় তৈরি হচ্ছিল নকল ও মানবদেহের জন্য ক্ষতিকর পানীয় স্পাইডার। এমন একটি কারখানায় অভিযান চালিয়ে পণ্য ধ্বংস ও জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরে অবস্থিত লাভলী ফুড ইন্ডাস্ট্রিজ নামক কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। সেখানে স্পিডের আদলে তৈরি নকল এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্পাইডার পানীয় পাওয়া যায়। অত্যন্ত গোপনে এসব পানীয় উৎপাদন করা হতো। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। কারখানা মালিক ভবিষ্যতে এ ধরনের পণ্য আর উৎপাদন না করার লিখিত অঙ্গীকার (মুচলেকা) দিয়েছেন। অন্যথায় তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ অভিযানে পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল, এনএসআই, ক্যাব সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park