1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নওগাঁয় ৭০ হাজার হেক্টর জমিতে হচ্ছে সরিষা চাষ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নওগাঁয় ৭০ হাজার হেক্টর জমিতে হচ্ছে সরিষা চাষ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নওগাঁ :

চলতি ২০২৪-২৫ মৌসুমে জেলায় মোট ৭০ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

উল্লেখিত পরিমাণ জমি থেকে চলতি মৌসুমে ১ লাখ ১৭ হাজার ৬৭ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।

সরিষা চাষে আগ্রহী করে তুলতে জেলায় ৫৭ হাজার প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, প্রণোদনার আওতাভুক্ত জেলার প্রত্যেক প্রান্তিক সরিষা চাষিকে সরকারি প্রণোদনা হিসেবে এক বিঘা জমির বিপরীতে বিনামূল্যে ১ কেজি বীজ ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী উপজেলা ভিত্তিক সরিষা চাষের জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৪৩৮০ হেক্টর, রানীনগরে ৭২৪০, আত্রাইয়ে ৬৭৬৫, বদলগাছিতে ৩৩৯০ হেক্টর, মহাদেবপুরে ৪২৫০ হেক্টর, পত্নীতলায় ৬৯২০, ধামইরহাটে ৫৫৫০ হেক্টর, সাপাহারে ৬৭১০, পোরশায়, ৮২৩০ হেক্টর, মান্দায় ৮২১৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৮৪৫০ হেক্টর।

কৃষি বিভাগ বলেছে, প্রনোদনার আওতায় প্রত্যেক কৃষককে ১১৫ টাকা মূল্যের ১ কেজি বীজ, ১৯০ টাকা মূল্যের ১০ কেজি এমওপি সার এবং ২১০ টাকা মূল্যের ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষকের অনুকূলে দেওয়া বীজ ও সারের আর্থিক মূল্য ৫২৫ টাকা।

সেই হিসেবে প্রণোদনা প্রাওয়া জেলার ৫৭ হাজার কৃষকের অনুকূলে দেয়া বীজ ও সারের মোট আর্থিক মূল্য ২ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park