1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৭ ব্যবসায়ীকে জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৭ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টাস্কফোর্স।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে শহরের পৌর বাজারে এ অভিযান চালানো হয়।

এসময় সবজি, চাল, মাছ, ডিম, মুরগি ও মাংসের বাজার তদারকি করা হয়। এরমধ্যে মূল্য তালিকা না টানানো, এবং সংরক্ষণ না করার অপরাধে সাত ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে তড়িঘড়ি করে মূল্য তালিকা টানাতে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায় অনেক ব্যবসায়ীকে। কেউ আবার দোকান থেকে সটকে পড়েন।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. বায়েজিদ আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, দুজন শিক্ষার্থী প্রতিনিধিসহ টাস্কফোর্সের অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে একটি মহল বাজার অস্থিতিশীল করে জনসাধারণের জীবনকে দুর্বিষহ করে তোলার চেষ্টা করছে। প্রথম দিনে পৌর বাজার ঘুরে বেশিরভাগ দোকানেই অসঙ্গতি পাওয়া গেছে। বেশ কিছু দোকানে মূল্য তালিকা টানানো ছিল না। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা এবং মোবাইল কোর্ট আইনে তিনটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park