1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান লজ্জাজনক - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান লজ্জাজনক

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি মানিকগঞ্জ:

টিআই রিপোর্ট অনুযায়ী দুর্নীতি সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান আমাদের জন্য লজ্জাজনক বলে মনে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুদক আয়োজিত মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৭১তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আলি আকবার আজিজী বলেন, আমাদের সবাইকে শপথ নিতে হবে নিজে দুর্নীতি করবো না, কাউকে উৎসাহিত করবো না, কাউকে পৃষ্ঠপোষকতা করবো না। টিআইবি’র রিপোর্ট অনুযায়ী দুর্নীতি সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান আমাদের জন্য লজ্জাজনক।

সেবা দাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সেবা পেতে কোনো গ্রহীতা বা ট্যাক্স পেয়ারকে যেন আর কোনো কষ্ট পেতে না হয়।

গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

তিনি বলেন, আগামী এক বছর পরে মানিকগঞ্জকে দেশের প্রথম ঘুষমুক্ত জেলা ঘোষণা করতে চাই। এ বিষয়ে মানিকগঞ্জের জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তার পরের বছর মানিকগঞ্জকে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন।

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ’- এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ মানিকগঞ্জ জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একইসঙ্গে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অনেক অভিযোগের বিষয়ে গণশুনানিতে তাৎক্ষণিক সমাধানের সিদ্ধান্ত দেওয়া হয়।

গণশুনানিতে মোট ৫৮টি অভিযোগের মধ্যে ৫১টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। সবগুলো অভিযোগের সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। গণশুনানিতে সবচেয়ে বেশি অভিযোগ ছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে।

গত প্রায় ১২ বছর থেকে শহরের হাজার গ্রাহক তিতাস গ্যাসের প্রতিমাসে বিল দিয়ে যাচ্ছেন কিন্তু গ্যাস সরবরাহ পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এ অভিযোগের বিষয়ে কমিশন চরম অসন্তোষ প্রকাশ করে। এখানে যারা দায়িত্বে আছেন তাদের বিষয়ে দুদক খতিয়ে দেখবে বলে মানিকগঞ্জের তিতাস গ্যাসের গ্রাহকদের আশ্বাস দেন গণশুনানির প্রধান অতিথি।

গণশুনানিতে মানিকগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপপরিচালক মো. মাহমুদুর রহমান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. খবিরুল আলম চৌধুরী বক্তৃতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park