1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দুগ্ধ খাতের উন্নয়নে প্রাণ ডেইরী ও ভোকার চুক্তি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দুগ্ধ খাতের উন্নয়নে প্রাণ ডেইরী ও ভোকার চুক্তি

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

দেশের দক্ষিণাঞ্চলে দুগ্ধ খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করতে ফের চুক্তি স্বাক্ষর করেছে প্রাণ ডেইরী লিমিটেড ও যুক্তরাষ্ট্র্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ভোকা। মার্কিন দাতা সংস্থা ইউএসএইড এর অর্থায়নে এসিডিআই/ভোকা পরিচালিত ‘বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ প্রকল্পের আওতায় দুগ্ধ খাতের উন্নয়নে কাজ করতে এটি দুপক্ষের মধ্যে দ্বিতীয় অংশীদারত্ব।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ ডেইরীর প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাণ গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ নুরুল আমিন সিদ্দিকী।

চুক্তির আওতায় প্রাণ ডেইরী দক্ষিণাঞ্চলে নিরাপদ দুধের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খামার ব্যবস্থাপনার ওপর খামারীদের প্রশিক্ষণ, দুধ সংগ্রহ ও বিপণনসহ দুগ্ধ খাতের সার্বিক উন্নয়নে কাজ করবে। প্রকল্পের আওতায় সচেতনতামূলক প্রচারণা, খরা সহনশীল ঘাসের বীজ সরবরাহ, গবাদী পশু পালনে ঋণ সহায়তা, টিকাদানসহ নানা কার্যক্রমও পরিচালিত হবে। এতে অর্থায়নসহ নানাভাবে সহায়তা করবে এসিডিআই/ভোকা।

প্রকল্পের প্রথম ধাপটি ২০২৩ সালে সফলতার সাথে শেষ হয়েছে। ফলে প্রকল্পের আওতাধীন অঞ্চলে প্রাণ ডেইরীর দুগ্ধ সংগ্রহ ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রাণ ডেইরীর চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) রাকিবুল ইসলাম লেনিন, ডেপুটি ম্যানেজার (ডেইরী এক্সটেনশন) জিহাদুল কবির, এসিডিআই/ভোকা’র সিনিয়র প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্পেশালিস্ট নুরের রহমান এবং গ্রান্টস ম্যানেজার ইউ বা হে এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park