1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দুই লাখ টন সরু চাল আমদানির অনুমোদন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দুই লাখ টন সরু চাল আমদানির অনুমোদন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশে চালের দাম বৃদ্ধির প্রবনতা থাকায় খাদ্য মন্ত্রণালয় ২৩২ টি বেসরকারি প্রতিষ্ঠানকে ২ লাখ মেট্রিকটন সরু চাল আমদানির অনুমতি দিয়েছে। চালের বাজার স্থিতিশীল রাখতেই এ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

গতকাল খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক শাখা থেকে এ সংক্রান্ত একটি বরাদ্দপত্র জারি করা হয়েছে।

বরাদ্দ পত্রে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী- সরু চালের বাজারদর বৃদ্ধির প্রবনতা দেখা যাচ্ছে। মাঝারি ও মোটা চালের বাজারদর আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের মূল্য বৃদ্ধির প্রবনতার ন্যায় সাঝারি ও মোটা চালের বাজারদরও বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে বাজার অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বরাদ্দপ্রাপ্তদের বেশ কিছু শর্ত দিয়ে সিদ্ধ সরু চাল আমদানি করতে বলা হয়েছে। শর্তগুলো হলো-আমদানিকারকদের আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে চাল বাজারজাত করতে হবে, কোনো অবস্থাতেই অমদানিকৃত চাল ৫ শতাংশের বেশি ভাঙা হবে না, আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে, বরাদ্দের অতিরিক্ত আইপি জারি করা যাবে না। আমদানিকৃত চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুন:প্যাকেটজাত করা যাবে না, এছাড়াও আমদানিকৃত বস্তায় এ চাল বিক্রি করতে হবে বলেও বরাদ্দ পত্রে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park