1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দলগুলোকে এখনই পোস্টার সরানোর নির্দেশ সিইসির - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দলগুলোকে এখনই পোস্টার সরানোর নির্দেশ সিইসির

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত
কৃষি সংবাদ প্রতিবেদক:
পোস্টার নিষিদ্ধ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিজ উদ্যোগে দলগুলোকে এখনই তা সরাতে হবে৷ অন্যথায় আমরা সহ্য করবো না। অন্ধভাবে ঝাঁপিয়ে পড়বো এসবের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
সিইসি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার জন্য আমাদের দলগুলোর সঙ্গে সংলাপ একটু দেরি হলো। নির্বাচনে খেলবেন আপনারা। আমরা রেফারির ভূমিকায় নিরপেক্ষ থাকতে চাই। সহযোগিতা ছাড়া খেলাটা পরিচালনা করা মুশকিল। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়েই আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল নির্বাচন দিতে চাই। সহযোগিতা না পেলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই আপনাদের সঙ্গে পেতে চাই।
তিনি বলেন, আপনারা কিছু মনে করবেন না। নিবন্ধিত ৫৪টি দলই আমাদের কাছে সমান। যারা আমাদের নিবন্ধন পেয়েছেন, তারাই সবাই সমান। আপনারা মতামত দেবেন। ভোটের আগে, সময় ও ভোটের পরে সহায়তা করবেন।
আচরণবিধির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখনই পোস্টারে ছেয়ে গেছ ঢাকা শহর। অথচ আমরা এটা নিষিদ্ধ করেছি। এগুলো সরাতে হবে। যারা লাগিয়েছেন, নিজে থেকে সরিয়ে ফেলবেন। এটাই হবে ভদ্র আচরণ। আর যেন কেউ না লাগান। যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে সে দলের নিয়ত সাফ না। আমরা এটা সহ্য করবো না। বিধি ভাঙলে আমরা অন্ধভাবে ঝাঁপিয়ে পড়বো।
সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, ছয়টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। দলগুলো হলো-বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ কংগ্রেস,  এনপিপি।
বিকেলেও ছয়টি দলের সঙ্গে বসবে ইসি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park