1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ডব্লিউএফপির কার্যক্রমে সহায়তায় প্রতিশ্রুতি পররাষ্ট্র উপদেষ্টার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ডব্লিউএফপির কার্যক্রমে সহায়তায় প্রতিশ্রুতি পররাষ্ট্র উপদেষ্টার

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি :

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ডব্লিউএফপি’র নিবেদিত সহায়তার প্রশংসা করে সংস্থার মানবিক, পুষ্টি, ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে সহায়তায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র প্রতিনিধি ডমেনিকো স্কাল্পেলি আজ সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে স্ক্যাল্পেলি ডব্লিউএফপি কার্যক্রম সুগম করতে অব্যাহত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা, বাংলাদেশে চালের পুষ্টিগুণ সমৃদ্ধকরণ, মা ও শিশু সুবিধা কর্মসূচিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা, খাদ্য নিরাপত্তা, অণুপুষ্টি সমস্যা ও দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা পদক্ষেপ এবং স্কুলে খাবার প্রকল্পসহ ডব্লিউএফপি’র গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park