1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জেলের জালে আটকে পড়ল কুমির - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জেলের জালে আটকে পড়ল কুমির

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর বালিঘাট এলাকায় জেলের জালে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি কুমির।

গতকাল দুপুর ১টার দিকে তালবাড়িয়া বালুঘাটের কাছে মাছ ধরা জেলের জালে কুমিরটি আটকা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে নদীর তীরে ভিড় জমান স্থানীয়রা।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া শাখার সভাপতি শাহাব উদ্দিন জানান, তালবাড়ীয়া এলাকার শরিফুল ইসলাম নামে এক জেলের জালে একটি কুমির আটকা পড়ে। পরে আমরা সেখানে গিয়ে বন বিভাগে খবর দিলে বন বিভাগের কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করে।

তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীর কয়েকটি স্থানে কুমির ভাসতে দেখা যায়। মূলত খাবারের জন্য চরে উঠে আসে কুমির। এজন্য আমরা চরে ছাগল ও হাঁস-মুরগি ছেড়ে দিয়েছিলাম। তবে সেগুলো খায়নি কোনো কুমির।

কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, তালবাড়ীয়া ঘাট এলাকার পদ্মা নদী থেকে যে কুমিরটি জালে আটকা পড়েছে সেটি মিঠা পানির কুমির। যেটা ১০ ফুট ৩ ইঞ্চি লম্বা এবং ৩৮ ইঞ্চি চওড়া। কুমিরটিকে নিয়ে যেখানে পদ্মার গভীরতা বেশি সেখানে অবমুক্ত করার জন্য ভেড়ামারার হার্ডিং ব্রিজের এলাকায় নিয়ে যাচ্ছি। সেখানেই অবমুক্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park