1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জালে ধরা পড়ল ৫ মন ওজনের পাখি মাছ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জালে ধরা পড়ল ৫ মন ওজনের পাখি মাছ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপ উপকূলে জালে ধরা পড়ছে পাঁচ মণ ওজনের একটি ‘পাখি মাছ’।

ট্রলারের মালিক মোহাম্মদ রফিক সাংবাদিকদের বলেন, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে বিক্রির জন্য মাছটি নিয়ে আসে জেলেরা। এ সময় বিশাল মাছটি একনজর দেখতে ভিড় জমায় শত শত মানুষ।

ট্রলারের মাঝি জিয়াবুল হক বলেন, দুদিন আগে এফবি রফিক নামের একটি ট্রলার নিয়ে ১৫ জেলেসহ গভীর সাগরে মাছ শিকারের জন্য যান। বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন মৌলবি শীল এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল পাখি মাছটি ধরা পড়ে। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে তাদের বেগ পেতে হয়েছে। তবে স্থানীয়ভাবে এ মাছের চাহিদা না থাকায় হতাশা প্রকাশ করেন মাঝি জিয়াবুল।

টেকনাফের মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম বলেন, আমার জীবনে এত বড় পাখি মাছ দেখিনি। আমাদের এদিকে এই মাছ তেমন পাওয়া যায় না। গভীর সাগরে মাছটির দেখা মেলে। এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে এ মাছটি খেতে খুব সুস্বাদু। টেকনাফ এলাকায় এসব মাছের তেমন চাহিদা না থাকায় খুব কম দামে বিক্রি হয়েছে। ট্রলারের মালিক ৪৫ হাজার টাকা দাম চেয়েছিলেন। পরে মাছ ব্যবসায়ী সুলতান আহমদ ১৫ হাজার টাকায় সেটি কিনেছেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। এর ওজন পাঁচ মণের বেশিও হয়ে থাকে। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park