1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন দুপুরে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন দুপুরে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ ইস্যুতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রতি দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। জামায়াতে ইসলামীসহ আটটি দল জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোটের দাবিতে রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে এই দাবিকে অযৌক্তিক এবং আন্দোলনকে ‘নির্বাচন পেছানোর ষড়যন্ত্র’ হিসেবে দেখছে বিএনপিসহ অনেক দল। বিএনপি অন্তর্বর্তী সরকারকে দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে আসছে।

এর মধ্যে আবার জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন ঠিক করার কথা রয়েছে বৃহস্পতিবার। দিনটিকে ঘিরে কথিত লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের এই কর্মসূচি ঘিরে কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনা ঘটছে।

এর মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু ক্যাডার জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।

এমনই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park