1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চীনে ২ লাখ গাধার মাংস ও চামড়া রপ্তানি করবে পাকিস্তান - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

চীনে ২ লাখ গাধার মাংস ও চামড়া রপ্তানি করবে পাকিস্তান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৯০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

এবার চীনে গাধার মাংস ও চামড়া রপ্তানি করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছরের শেষ নাগাদ প্রতিবেশী দেশটিতে এসব পণ্যের চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা মন্ত্রণালয়ের কর্মকর্তা ড. ইকরাম ইন্ডিপেন্ডেন্ট উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বছরে ২ লাখ ১৬ হাজার গাধার চামড়া ও মাংস সরবরাহের চুক্তি হয়েছে চীনের সঙ্গে। অবশ্য চীনা কোম্পানিগুলো করাচি বন্দরের কাছে কসাইখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছে।

এর আগে, গেল জুলাইয়ে পাকিস্তানের সিনেট স্ট্যান্ডিং কমিটির এক ব্রিফিংয়ে দেশটির বাণিজ্য সচিব জানিয়েছিলেন, গাধা রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। পাকিস্তান ইতিমধ্যে গাধার খামার স্থাপনও শুরু করেছে।

বাণিজ্য সচিব ওই সময় বলেন, ‘চীনের সঙ্গে আমরা গাধার চামড়া রপ্তানির চুক্তি চূড়ান্ত করেছি। তবে গাধার মাংস রপ্তানি নিয়ে এখনও আলোচনা চলছে।’

এদিকে স্থানীয় বাজার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য গাধার মাংস রপ্তানি করতে বেলুচিস্তান প্রদেশের বন্দরনগরী গওয়াদারে নতুন কসাইখানা নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন ড. ইকরাম। এই কসাইখানার বছরে ২ লাখ ১৬ হাজার গাধা প্রক্রিয়াকরণের সক্ষমতা থাকবে।

গাধার চামড়া চীনের ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়। আজিম বলেন, গাধার চামড়া থেকে প্রাপ্ত কোলাজেন ওষুধে ব্যবহার করা হয়। এরকম একটি জনপ্রিয় পণ্য হচ্ছে ‘ইজিয়াও’। স্থানীয়রা বিশ্বাস করে, এটি রক্ত সঞ্চালন বাড়াতে, অনিদ্রা দূর করতে ও শুষ্ক কাশির চিকিৎসায় সাহায্য করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park