1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কাছে অবসরে যাওয়াদের পাওয়া ২৪৮ কোটি টাকা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কাছে অবসরে যাওয়াদের পাওয়া ২৪৮ কোটি টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বকেয়া পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মীরা
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে অবসরে যাওয়া ৩ হাজার ৬৪ জন শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তার প্রতিষ্ঠানের কাছে বকেয়া প্রায় ২৪৮ কোটি টাকা। এসব বকেয়া পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস ইমাম।

তিনি বলেন, আমরা বার বার পাওনা টাকা চাইলেও ফান্ডে টাকা না থাকায় করপোরেশনের চেয়ারম্যান পাওনা পরিশোধ করতে পারছেন না। বর্তমান শিল্প উপদেষ্টার হাত ধরে ১০০ কোটি টাকা আসছে। এখনো বাকি ২৪৮ কোটি টাকার মধ্যে আরও ১০০ কোটি দেওয়ার আশ্বাস দিলেও ৩-৪ মাসে দেওয়া হয়নি। সরকার চাইলে ঘোষিত ভর্তুকির টাকা থেকে এটা দিতে পারে।

সংবাদ সম্মেলনের আগে বিষয়টি সমাধানে উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি। উপদেষ্টা দপ্তরে না থাকায় তার একান্ত সচিব চিঠি গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park