1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চাল নিয়ে চালবাজি চলছেই, এক বছরে বেড়েছে ১৪-১৯ শতাংশ দাম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চাল নিয়ে চালবাজি চলছেই, এক বছরে বেড়েছে ১৪-১৯ শতাংশ দাম

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

চাল আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রি, অভিযানসহ কোনো উদ্যোগই বাড়তি দামের লাগাম টানতে পারছে না সরকার। ভরা মৌসুমেও দফায় দফায় চালের দাম সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ টাকার বেশি বেড়েছে। যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। শুধু গত এক বছরেই চাল ভেদে দাম ১৪-১৯ শতাংশ বেড়েছে।

রাজধানী এবং এর আশপাশের বিভিন্ন এলাকার খুচরা বাজার ও দোকানগুলো ঘুরে জানা গেছে, মানভেদে কেজিপ্রতি নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে কেজিতে ৮০ থেকে ৯০ টাকায়। দোকানিরা বলছেন, গত সপ্তাহেও এসব চালের দাম ছিল ৭৮ থেকে ৮৫ টাকার মধ্যে। আবার অন্যান্য চালের মধ্যে ‘স্বর্ণা’ ৫৪ থেকে ৫৫ টাকা, ‘শম্পা’ ৭৩ থেকে ৭৪ টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা দামে।

খোদ সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, চিকন চালের মধ্যে নাজির ও মিনিকেট বর্তমানে বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৭০ থেকে সর্বোচ্চ ৮৪ টাকা কেজি। ১ মাস আগে যার দাম ছিল সর্বনিম্ন ৬৮ থেকে সর্বোচ্চ ৮০ টাকা কেজি। সেই হিসাবে ১ মাসেই দাম বেড়েছে ৪ দশমিক ০৫ শতাংশ। আর ১ বছর আগে এই দুটি চালের দাম ছিল সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ টাকা কেজি। সে অনুযায়ী ১ বছরে দাম বেড়েছে ১৪ দশমিক ০৭ শতাংশ।

আবার পাইজাম ও আঠাশ (মাঝারি মানের মোটা চাল) রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি দরে। ১ মাস আগে যা বিক্রি হতো ৫৯-৬৩ টাকায়। মাস ঘুরতেই এই চাল বাজারে দাম বেড়েছে ২ দশমিক ৪৬ শতাংশ। আর এক বছর আগে এই দুই জাতের চাল ৫০-৫৫ টাকায় পাওয়া যেত। সে অনুযায়ী বছর ঘুরতেই দাম বেড়েছে ১৯ দশমিক ০৫ শতাংশ।

বাড়ন্ত দামে পিছিয়ে নেই মোটা চালও। স্বর্ণা, চায়না, ইরি জাতের চালও বছর ঘুরতেই দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ।

এছাড়া নিউমার্কেট, রামপুরা বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার, কচুক্ষেত বাজার, হাতিরপুল বাজারের দাম অনুযায়ী টিসিবি বলছে, সম্প্রতি চালের দাম বাড়ার সাথে সয়াবিন তেল (লুজ), সয়াবিন তেল (বোতল), রাইস ব্রান তেল (১ লিটার বোতল), পাম অয়েল (লুজ), পাম অয়েল সুপার, দেশি রসুন, দেশি শুকনা মরিচ, শুকনা মরিচ (আমদানি), দেশি আদা, লবঙ্গ, এলাচ, ধনে, তেজপাতা, ডিপ্লোমা গুঁড়া দুধ, আয়োডিনযুক্ত লবণ, ডিম, লেখার কাগজ, লম্বা বেগুন এবং কাঁচা মরিচের দামও বেড়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park