1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
গাজা অবরোধ ভাঙতে ফ্লোটিলায় যুক্ত হচ্ছে বাংলাদেশি জাহাজ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

গাজা অবরোধ ভাঙতে ফ্লোটিলায় যুক্ত হচ্ছে বাংলাদেশি জাহাজ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অমানবিক অবরোধ ভাঙতে এবার সরাসরি যোগ দিচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক সিভিল সোসাইটির উদ্যোগে পরিচালিত ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানে অংশ নেবে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ। যার নেতৃত্ব দেবেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম।

তিনি বলেন, দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান দৃক-এর পক্ষ থেকে নেয়া এই মহতী উদ্যোগে পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় মানবিক সাহায্য পৌঁছে দিতে বিশ্বব্যাপী যে নৌ-যাত্রা শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ সেখানে সক্রিয় ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

শহিদুল আলম জানান, গ্লোবাল ফ্লোটিলার অংশ হিসেবে বাংলাদেশি এই জাহাজের সম্ভাব্য যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ই এপ্রিল। তবে এই অভিযানে বাংলাদেশ থেকে কতজন প্রতিনিধি বা যাত্রী অংশ নিতে পারবেন, তা আন্তর্জাতিক সমন্বয়কারী সংস্থাগুলো আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park