1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
গণমানুষের জন্য ‘স্বস্তির বাজার’ চালু করলো গণঅধিকার পরিষদ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

গণমানুষের জন্য ‘স্বস্তির বাজার’ চালু করলো গণঅধিকার পরিষদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি যশোর :

মানুষের জীবনযাত্রার খরচ কমাতে ও তাদের পাশে দাঁড়াতে যশোরের বেনাপোলে ‘স্বস্তির বাজার’ চালু করেছে গণঅধিকার পরিষদ। বিশেষ এ বাজারে বিনা লাভে শাক-সবজি বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বেনাপোলের পুকুর পাড় মসজিদের সামনে এ বাজার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, সহ-ভূমি ও পুনর্বাসন সম্পাদক এবিএম আশিকুর রহমান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-মানব অধিকার বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন শান্ত প্রমুখ।

আশিক ইকবাল তার বক্তব্যে বলেন, কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজির যে দাম পা, তার চেয়ে কয়েকগুণ লাভ করেন মধ্যস্বত্বভোগীরা। যাদের আমরা ‘সিন্ডিকেট’ নামে চিনি। এই সিন্ডিকেট ভেঙে দিতেই গণঅধিকার পরিষদ এমন উদ্যোগ নিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park