1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে মুল্য পরিশোধের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে মুল্য পরিশোধের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

এলসির মাধ্যমে কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির মূল্য পরিশোধের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানিতে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এ সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

তবে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে পরিপত্রে বলা হয়েছে। নতুন পরিপত্র অনুযায়ী নির্ধারিত সময়ের পর গ্রাহকের নামে বৈদেশিক মুদ্রায় দায় পরিশোধের সময় বৃদ্ধি করা যাবে না।

যদিও এর আগে গত বছরের ৩০ জুন এসব পণ্য আমদানির ক্ষেত্রে মূল্য পরিশোধ সীমা ৩৬০ দিনে উন্নীত করে পরিপত্র জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে তার মেয়াদ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park