1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষি গবেষণায় অস্ট্রেলিয়াকে সহায়তার আহ্বান কৃষি উপদেষ্টার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষি গবেষণায় অস্ট্রেলিয়াকে সহায়তার আহ্বান কৃষি উপদেষ্টার

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার (ভারপ্রাপ্ত) নার্ডিয়া সিম্পসন।

রোববার রাজধানীর সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে কৃষি উপদেষ্টা হাইকমিশনার ও তার প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, কৃষি পণ্য রপ্তানি, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা, কৃষি খাতের দক্ষ শ্রম শক্তি রপ্তানি ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কৃষি উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানো সম্ভব। বিশেষ করে শাক সবজি, আম এসব রপ্তানি বাড়ানো যায়। অস্ট্রেলিয়ার কৃষিখাতের পরিধি অনেক, আমাদের দেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা যেতে পারে বলে উপদেষ্টা যোগ করেন।

উপদেষ্টা কৃষি বিষয়ে গবেষণা জোরদারে অস্ট্রেলিয়াকে গবেষকদের বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ দিতে প্রতিনিধিদলকে বলেন। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণেও সহযোগিতা আশা করেন।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জনগোষ্ঠীর সংখা ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিছু সংখ রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার জন্যও বলেন।

হাইকমিশনার কৃষি পণ্য আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানিয়ে নির্দিষ্ট প্রটোকল মেনে পরিশোধন করে পণ্যের মান নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।
হাইকমিশনার কৃষি গবেষণা ও কারিগরি প্রশিক্ষণে আরও সহযোগিতা বাড়ানোর কাজ করবেন বলে জানান। এ সময় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park