1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই কর্মপরিকল্পনা তৈরিতে  সার্কের পাঁচ দেশ এখন থিম্পুতে - কৃষি সংবাদ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই কর্মপরিকল্পনা তৈরিতে  সার্কের পাঁচ দেশ এখন থিম্পুতে

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

“দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার” শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল ভুটানের থিম্পুতে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সার্ক এগ্রিকালচার সেন্টার, বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবুল বাশার।

তিনি জানান, তিন দিনব্যাপী এই কর্মশালাটি সার্ক কৃষি কেন্দ্র (SAC), ঢাকা, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়েলথ হাঙ্গার হিলফি (Welthungerhilfe)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। কর্মশালার লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদ্যমান কৃষিবান্ধব নীতি, কর্মসূচি ও বাস্তবচর্চা মূল্যায়ন করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এর বিস্তার ত্বরান্বিত করার উপায় নির্ধারণ করা।

বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা—এই পাঁচটি সার্ক সদস্য দেশের প্রতিনিধি, কৃষি ও পরিবেশবিষয়ক গবেষক, শিক্ষাবিদ, আন্তর্জাতিক ও দেশীয় বক্তা এবং প্যানেলিস্টরা এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব থিনলে নামগেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমাদ তরফদার এবং ভুটানের কৃষি বিভাগের পরিচালক ইয়োনটেন গিয়ামতশো।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশিদ উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। কর্মশালায় সার্কভুক্ত দেশসমূহের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালার শেষ দিনে দক্ষিণ এশিয়ার কৃষি-খাদ্য ব্যবস্থার পরিবেশবান্ধব কৃষি বিষয়ক রূপান্তর ত্বরান্বিত করতে একটি নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park