1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষিখাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়ানোর তাগিদ কৃষি উপদেষ্টার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষিখাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়ানোর তাগিদ কৃষি উপদেষ্টার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

কৃষি উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষিখাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে।

উপদেষ্টা আজ রাজধানীর খামার বাড়িস্থ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কৃষিখাতে দক্ষ মানবসম্পদ গড়ার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করতে হবে। এ কাজে কৃষি গবেষণা কাউন্সিলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সকল গবেষণার ফলাফল কৃষকের কাছে পৌঁছলে কৃষক উপকৃত হবে। কৃষি যান্ত্রিকীকরনের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। এ বিদেশ থেকে আমদানি বন্ধ করতে হবে।

সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হ্রাস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রয়োজনের অধিক সার ব্যবহার জমির উর্বরতা হ্রাস করছে। সারের ভর্তুকিতে সরকারের ও প্রচুর অর্থের জোগান দিতে হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা কৃষির সাফল্যের কথা তুলে ধরে বলেন, দেশে খাদ্য শস্য উৎপাদন ভালো হয়েছে। বোরো মৌসুমে ফলন আশানুরূপ হলে চালের সংকট হবে না। আলু ও পেঁয়াজেরও ভালো ফলন হয়েছে, দাম ও হ্রাস পেয়েছে।

উপদেষ্টা বলেন, কৃষকদের চাষাবাদ টেকসই করতে সার, বীজ, চাষ উপযুক্ততা, ফসল বহুমুখী করনসহ যাবতীয় তথ্য সম্বলিত এপস ‘খামারী’ চালু করা হচ্ছে। শীঘ্রই সব্জি ও ফল সংরক্ষণের জন্য ছোট ছোট সংরক্ষণাগার স্থাপন কর হবে।

রমজানে যাতে দ্রব্যমূল্য না বাড়ে এ বিষয়ে সরকার সজাগ থাকবে। চাঁদাবাজি দাম বাড়ার পেছনে অন্যতম কারন, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park