1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কালমাকান্দার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ১০০ পরিবারের মধ্যে ছাগল বিতরণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কালমাকান্দার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ১০০ পরিবারের মধ্যে ছাগল বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, নেত্রকোনা :

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১০০ পরিবারের মধ্যে ২ টি করে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার প্রাণি সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃ – গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এসব ছাগল বিতরণ করা হয়েছে।

গবাদি পশু বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাউসার কামাল। এসময়ে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নেত্রকোনা, প্রকল্প পরিচালক, ড. অসীম কুমার, জেলা প্রাণিসম্পদ সম্পদ কর্মকর্তা নেত্রকোনা সহ অনেকে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাউসার কামাল তার উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের এ প্রকল্পটির মাধ্যমে পিছিয়ে পরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের দৃশ্যমান ও টেকসই উন্নয়ন হয়েছে। প্রকল্পের সুবিধা থেকে নৃ- গোষ্ঠীদের বিরাট একটি অংশ বাদ পড়েছে। তারা যেন বৈষম্যের শিকার না হয় তার জন্য সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বাদপরা নৃ-গোষ্ঠীদের প্রকল্প সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে । যা বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের বাস্তবায়নের একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

প্রকল্প পরিচালক তার বক্তব্যে বলেন, এই প্রকল্পটি শুধু বিভাগীয় কার্যক্রমের অংশ হিসেবেই বিবেচিত নয়। এর মধ্য দিয়ে পিছিয়ে পরার জনগোষ্ঠীকে মূলধারার সাথে যুক্ত করে দেশের সামগ্রিক উন্নয়নে আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতার দায়বদ্ধতাও আছে । ইতিমধ্যে বাস্তবায়নকৃত কার্যক্রমের মাধ্যমে নৃ- গোষ্ঠীর জীবন মানোয়ন্নয়, পুষ্টির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রেখেছে।

প্রকল্প পরিচালক আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হতে ১০০ জন নৃ-গোষ্ঠী সুফলভোগীদের মাঝে ২ টি করে ছাগল, গৃহ নির্মাণ উপকরণ, ৫০কেজি দানাদার খাদ্য বিতরণ করা হয়।

সুবিধাভোগী শেফালী হাজং বলেন, দুইটি ভেড়া থেকে ২৫ টি ভেড়া হয়েছে। গত ঈদে ৫টি ভেড়া ৩০ হাজার টায় বিক্রি করেছেন। সেই টাকা দিয়ে ঘর মেরামত করেছেন। কিছু টাকা খরচ করেছেন ছেলের স্কুলে।

কলমাকান্দার গোপালবাড়ি চেংনিয়ের সুজিতা হাজং বলেন, ১ বকনা থেকে পাঁচটি গরু হয়েছে। প্রতিদিন একটি গরু থেকে ৪/৫ লিটার দুধ পায়। কিছু দুধ নিজেরা খায় এবং কিছু বিক্রি করে পরিবারের খরচ ও সন্তানদের লেখাপড়ার খরচ চালান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park